বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরাখ-১৭

স্বপন কুমার দেব
হরিদ্বার-ঋষিকেশ-কনখল
বেশ কিছু সময় নিয়ে ঘুরলাম গঙ্গার পাড়ে পাড়ে। ক্রমশ: লোক সমাগম বাড়ছে। হরিদ্বার উত্তরাখ-ের এক জেলা শহর। কনকনে ঠান্ডা পড়েছে। শেষ ডিসেম্বরে শীতের প্রকোপ এবার বুঝা যায়। আমরা এখন হিমালয়ের নিকটে। যত উত্তরে ততই কনকনে ঠান্ডা। উত্তরাখ-ের উত্তরে হিমাচল প্রদেশ। তার উত্তরে জম্বু-কাশ্মীর, ভারতের শেষ সীমানা। উত্তরাখ-ের রাজধানী শহর দেরাদুন। হরিদ্বার থেকে ৫৭ কি.মি দূরে। হরিদ্বারে প্রবাহিত গঙ্গা নদী আর নদী তীরের পরিবেশ অতি মনোরম। এখানে নদীর বাতাস যেমন সমস্ত মলিনতা ও কালিমা ধুঁয়ে মুছে সাফ করে নিয়ে যায় তেমনি বহমান জলরাশির কলধ্বনি মানব হৃদয়ে এক অপার আনন্দের সৃষ্টি করে। গঙ্গা তটে অবস্থিত হরিদ্বার অতি প্রাচীন ও পবিত্র এক তীর্থক্ষেত্র। হিন্দু ধর্মে চারটি যুগের কথা বলা আছে। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি যুগ। অনেকে বলেন, কলির পরে এখন বলি যুগ চলছে। পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বলি যুগেরই প্রমাণ দেয়। বর্তমান হরিদ্বারে সত্য যুগে জঙ্গলাকীর্ণ একটি জনপদ ছিল। এক সময়ে এ স্থানের নাম ছিল মায়াপুরি। পৌরাণিক কাহিনী মতে, ভগবান বিষ্ণু (হরি) ও মহাদেব (শিব) এখানে আগমন করেছিলেন। এ দুয়ে মিলিয়ে ক্রমশ: এ স্থানের নামকরণ হয়ে যায় হরিদ্বার বা হর দুয়ার। যা ভগবান বিষ্ণু ও মহাদেবের কাছে যাওয়ার গেটওয়ে বা প্রবেশ পথ। প্রাচীন পুঁথি পুস্তক মতে সত্যযুগে সূর্য্যবংশে ‘সগর’ নামে অতি পরাক্রমশালী এক রাজা ছিলেন। রাজা সগর নিরানব্বইবার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার পর শততম যজ্ঞের উদ্যোগ নেন। এই যজ্ঞ সমাপন হলে দেবরাজ ইন্দ্রের সিংহাসনচ্যুত হওয়ার আশংকা দেখা দিলে ইন্দ্র যজ্ঞের ভ্রমণকারী ঘোড়াকে কপিল মুনির আশ্রমে বন্দি করে রাখেন। কপিল মুনি ছিলেন অত্যন্ত তেজস্বী পুরুষ। উনার মুখ নি:সৃত বাক্য সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যেতো। এদিকে সগর রাজার ষাট হাজার পুত্রগণ যজ্ঞের ঘোড়া খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমে এসে হাজির হন এবং সেখানে ঘোড়াটিকে দেখতে পেয়ে আনন্দ চিত্তে মুনিকে না বলেই ঘোড়াটিকে মুক্ত করে নিয়ে যেতে উদ্যত হন। এতে কপিল মুনি অপমানিত বোধ করে রাজকুমারদের প্রতি ক্রোধপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাদের অভিশাপ দেন। সঙ্গে সঙ্গে রাজপুত্রগণ গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন। রাজা সগর এ সংবাদ জানতে পেরে তার অপর এক পুত্র অংশুমানকে সেখানে পাঠান। অংশুমান অনেক সেবা শুশ্রুষায় কপিল মুনিকে তুষ্ট করেন এবং মুনিবরের অনুমতি নিয়ে যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে আসেন। রাজার যজ্ঞ সম্পন্ন হলেও তার ষাট হাজার পুত্র ধরাশায়ী রয়ে যায়। অংশুমান আবার কপিল মুনির কাছে গিয়ে ভ্রাতাদের শাপমুক্তি ও উদ্ধারের উপায় জানতে চাইলে মুনিবর বলে দেন ধরিত্রীর বুকে গঙ্গার পবিত্র ধারা প্রবাহিত করতে পারলে তাদের মুক্তি সম্ভব হবে। অংশুমান তখন গভীর তপস্যায় নিমগ্ন হন। কিন্তু ধরিত্রীর বুকে গঙ্গাকে আনতে ব্যার্থ হয়ে দেহত্যাগ করেন। অত:পর তার পুত্র দিলীপ সিং পৃথিবীর বুকে গঙ্গার ধারা প্রবাহিত করার সাধনায় লিপ্ত হন। তিনিও ব্যর্থ হয়ে নিজ প্রাণ আহুতি দেন। তখন দিলীপের পুত্র ভগীরথ কঠিন তপস্যায় ব্রতী হন। ভগীরথের তপস্যায় মা গঙ্গা প্রসন্ন হন এবং পৃথিবীতে অবতরণ করতে সম্মতি দেন। কথিত আছে পৃথিবীতে পদার্পন কালে গঙ্গার প্রচ- বেগকে নিয়ন্ত্রণ করতে মহাদেব (শিব) নিজ মস্তকের জটায় গঙ্গার বেগকে ধারণ করেছিলেন। গঙ্গাদেবীর আবাস ছিল হিমালয়ের গঙ্গোত্রী নামক হিমবাহে। রাজা ভগীরথ দেখলেন গঙ্গার প্রচ- বেগ সারা পৃথিবী ধারণ করতে পারবে না, ঘটে যাবে বিপর্যয়। ভগীরথ তখন শঙ্খ নিনাদে আগে আগে পথ দেখিয়ে চলতে থাকেন। তিনি হিমালয়ের অনেক চড়াই উৎরাই  তথা কেদারনাথ, বদ্রীনাথসহ বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে গঙ্গার জলধারাকে নিয়ে আসতে থাকেন। এতে বেগের তীব্রতা অনেকটা প্রশমিত হলে অপেক্ষাকৃত সমতল ভূমি হরিদ্বারে গঙ্গা নদীর মতো অবতীর্ণ হন। বলা যায় এই হরিদ্বারেই গঙ্গাদেবী সত্যিকার অর্থে পৃথিবী বক্ষে পদার্পণ করেন। পূণ্যভূমি হরিদ্বারের অন্যতম মাহাত্ম্য এই ঘটনায় নিহিত আছে। ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে আনার যে মর্যাদা লাভ করেন সে থেকেই গঙ্গার আরেক নাম ভাগীরথি। এ ঘটনা থেকেই হরিদ্বার জনপদটি গঙ্গাদ্বার নামেও পরিচিত ছিল। গঙ্গার আগমনের পর সগর রাজার ষাট হাজার পুত্র অভিশাপ মুক্ত হয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছিলেন। ভারতবর্ষে সাতটি পবিত্রতম তীর্থস্থানের মধ্যে হরিদ্বার অন্যতম। তন্মধ্যে চারটি জায়গা বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন হরিদ্বার, উজ্জয়নি, নাসিক এবং প্রয়াগ (এলাহাবাদ)। এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। সমুদ্র মন্থনের কথা অনেকেই জানেন। অমৃত সৃষ্টির জন্য দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্রে প্রচন্ড রশি টানাটানি হয়। সেই ঘর্ষণে অমৃত সৃষ্টি হয়েছিল। অসুরকূল অমৃত থেকে বঞ্চিত হয়। ভগবান কৃষ্ণের বাহন গড়–র পক্ষী যখন অমৃতের ভান্ড পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছিলেন তখন হরিদ্বার সহ উক্ত চারটি স্থানে ভান্ড থেকে অমৃতের ফোঁটা পড়েছিল। সেই থেকে এই চারটি স্থানের বিশেষ মাহাত্ম্য। পালাক্রমে এই চারটি স্থানে প্রতি বারো বছর অন্তর অন্তর বিখ্যাত কুম্ভমেলা বসে। এটিকে বলে পূর্ণকুম্ভ। এছাড়া চার বছর পর পর খন্ড কুম্ভ মেলার আয়োজন হয়। আমরা যখন হরিদ্বারে ছিলাম এর কিছুদিন পরেই হরিদ্বারে খন্ড কুম্ভমেলার আয়োজন চলছিল। বিস্তৃত গঙ্গাতটে ও আশে পাশে তখন থেকেই সারি সারি তাবু খাটানো চোখে পড়ে। কুম্ভ মেলায় বিশেষত: পূর্ণকুম্ভ মেলায় দেশী বিদেশী লক্ষ লক্ষ পূণ্যার্থী ও পর্যটকদের আগমন ঘটে হরিদ্বারে। হিমালয় থেকে নেমে আসেন নগ্ন নাগা সন্যাসীর দল। আসেন হাজার হাজার সাধুসন্ত। এই মেলা চলে তিন মাসব্যাপী। মেলা উপলক্ষ্যে গঙ্গা¯œান করে সবাই পাপক্ষয় করে মোক্ষ লাভ করেন। পরবর্তীকালে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় গঙ্গার জলের গুণাগুণ প্রমাণিত হয়েছে। গঙ্গাজলে পাওয়া গেছে জীবনোপযোগী নানা উপকারী উপাদান। যা অন্যান্য নদীর জলে নেই। গঙ্গার বহমান জল থেকে উৎপন্ন বাতাস অতি মনোরম। এতে হৃদয়কে আনন্দ দেয় ও শরীর মন প্রসন্ন করে। ক্রমশ: বিভিন্ন জায়গায় বর্জ্য ফেলার কারণে গঙ্গার জল দূষিত হয়ে পড়েছে। তবে হরিদ্বারে এবং এর উজানে পাহাড়ী স্থানে গঙ্গাজল এখন অব্দি স্বচ্ছ ও কলুষমুক্ত। হরিদ্বারে যারা যান তারা সবাই বিভিন্ন পাত্রে গঙ্গার জল নিয়ে আসেন। দোকানে দোকানে গঙ্গা জল বহন করার জন্য নানা ধরনের বিভিন্ন মাপের পাত্র কিনতে পাওয়া যায়। গঙ্গার তীরে তীরে আমাদের অনেক সময় কেটে গেলেও হোটেলের রুম খালি হতে এখনও বেশ কিছু সময় বাকী আছে। তবুও ফিরে যাই হোটেলে। সেখানে না হয় কিছুক্ষণ রিসেপশনে বসেই অপেক্ষা করা যাবে। অত:পর হোটেল ক্যাফেটোরিয়ায় ব্রেকফাস্ট সেরে লিফটে চড়ে তিন তলায় হোটেল রুমে যখন ঢুকলাম তখন বেলা প্রায় বারোটা বাজে। কনকনে ঠান্ডায় শীতের হরিদ্বারে একটা অলস ঝিমানো ভাব। সূর্য উঠলেও তেজ নেই। গঙ্গাতট ছাড়া বাকী জনজীবন কেমন যেন স্থবির হয়ে আছে। হয়তো কিছুক্ষণ পরে আড়মোড়া ভেঙে শহর জেগে উঠবে। কিংবা জেগে উঠলেও হয়তো আবার ঘুমিয়ে পড়বে। হরিদ্বার শহরে একটা সুখের আবেশ যেন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। শীতের পাহাড়ী শহরের হোটেলে বেশ ঘরোয়া ভাব, আবার সাহেবী ভাবসাবও বলা যায়। হোটেল কক্ষের মেঝে কাঠের। একদিকে ফায়ার প্লেস বসানোর মতো জায়গা। তবে সেখানে ফায়ার প্লেসের (আগুন জ্বালানোর চুল্লী) পরিবর্তে মাঝারী আকৃতির হিটার। নব ঘুরিয়ে যে কোন সময় হিটার চালিয়ে দিতে পারেন। উষ্ণ বাতাসে  ঠান্ডা কেটে গিয়ে হোটেল কক্ষ অতি আরামদায়ক হয়ে যাবে। তাড়াতাড়ি গরম জলে ¯œান সেরে নিচে নামলাম খেতে। রুটি-তরকারি আর দেরাদুন রাইসের ভাত দিয়ে লাঞ্চ সেরে রুমে গিয়ে এবার একটু বিশ্রাম। হোটেলের পেছনে একতলায় গাড়িসহ ড্রাইভারদের খাওয়া থাকা, গোসল-¯œান ইত্যাদির ব্যবস্থা আছে। মহসিন চলে গেলেন সেখানে। আমরা হোটেল রুমে। বেরুবার জন্য মনে ভীষণ তাগিদ থাকায় ঘুমটুম আর আসছে না। তবে মহসিনকে একটু বিশ্রাম দেয়া দরকার। বেলা প্রায় তিনটার দিকে মহসিনকে ফোন দিয়ে নিচে নামলাম। গাড়ি আবার চালু হলো। রাস্তায় লোকজন কম। পেড়া, দুধের সর (মালাই) ইত্যাদির দোকান চোখে পড়ে। দু’পাশে মাঝে মাঝেই দেখা যায় চেয়ার-টেবিল পেতে মধ্যবয়স্ক লোকেরা শীতবস্ত্র মুড়ি দিয়ে আরামসে তাস পেটাচ্ছেন। অনেকগুলি ধর্মশালা দু’ ধারেই দেখা যায়। সোজা রাস্তায় আমরা পৌঁছে যাই গঙ্গাতটে। এখানে গঙ্গা ও আশে পাশের দোকানপাট ইত্যাদি ঘিরে যে এলাকা সেটিকে বলা যায় হরিদ্বার শহরের প্রাণকেন্দ্র। নামটিও সুন্দর, ‘হর কি পেইড়ী’। ‘হর কি পেইড়ী’ মূলত: গঙ্গার একটি প্রসিদ্ধ ঘাট। কথিত আছে ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব (শিব/হর) এই স্থানে পদার্পন করেছিলেন। তাদের পায়ের ছাপ পড়েছিল এই পূণ্যস্থানে। যা আজো সংরক্ষিত আছে বলে জানা যায়। ‘পেইড়ী’ শব্দের বাংলা অর্থ করলে যা দাঁড়ায় তা হলো স্টেপ্/পদচিহ্ন। সে থেকেই নামকরণ ‘হর কি পেইড়ী’। হাজার হাজার বছর আগে রাজা বিক্রমাদিত্য এই ঘাটটি নির্মাণ করেন। আমরা ‘হর কি পেইড়ী’ অতিক্রম করে গঙ্গার অপর পাড়ের হাইওয়েতে উঠে এলাম। এবারের গন্তব্য বিখ্যাত চন্ডী দেবীর মন্দির। শহর থেকে বা দিকে মোড় নিয়ে ৫/৬ কি.মি দূরবর্তী নীল পর্বতের চূড়ায় অবস্থিত চন্ডী মন্দির। পর্বতের পাদদেশ থেকে দু’ভাবে মন্দিরে যাওয়া যায়। একটা হলো ট্র্যাকিং করে মানে পর্বতারোহীরা যেভাবে পাহাড়ে উঠেন সেভাবে। আরেকটা হলো রোপওয়ে বা রজ্জু পথে কেবল ক্যাবে চড়ে। ট্র্যাকিং সবার জন্য নয়। স্বাভাবিক ভাবেই আমরা রজ্জু পথ অবলম্বন করব। কেবল ক্যাবে চড়ে আকাশ পথে ভ্রমণ কিন্তু কম রোমাঞ্চকর নয়। পরবর্তি সংখ্যায় এর বর্ণনা পাওয়া যাবে। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক