বিশ্বম্ভরপুর খাদ্য গোদামে বোরো ধান ক্রয় উদ্বোধন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা খাদ্য গোদামে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি বোর ধান ক্রয় উদ্ভোধন করা হয়। বুধবার (২৫ মে) সকালে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে বোর ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন  
করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় া উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( এলএসডি ) মোঃ কামরুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মীর আরিফুর রহমান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা ( উদ্ভিদ সংরক্ষণ) মো ঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কৃষক আলী হোসেন প্রমুখ।