স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আগামী ৪ জুন তাহিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন,‘সকল ভয়ভীতির উর্ধ্বে থেকে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ যদি ভোটারদের হুমকি ধমকি কিংবা ভোটের বাক্স, ব্যালট পেপার ছিনতাইসহ কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে পুলিশ তার উপর গুলি চালাবে। সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের জন্য পুলিশ, বিজিবি, র্যাবসহ আনসার ভিডিপি সদস্যগণ সার্বক্ষণিক সহযোগিতা করবে।’
বুধবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তাহিরপুরে সবচেয়ে বেশী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। বারবার প্রার্থীদের জরিমানা করতে হয়েছে এবং উত্তর বড়দল ইউনিয়নে একটি মামলাও হয়েছে। আর যেন কোন বিশৃঙ্খলা না হয় এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
সভায় তাহিরপুর উপজেলার ৭ইউপি চেয়ারম্যান প্রার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, রিটার্নিং অফিসার শাহ মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, আব্দুছ ছালাম, নির্বাচন অফিসার উত্তম কুমার রায়, থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আলিম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
- অবহেলিত এলাকায় আগে করতে হবে বিদ্যাপীঠ -জাকেরীন
- আউটসোর্সিং জানা থাকলে ঘরে বসেই অর্থ উপার্জন -জেলা প্রশাসক


