বাজেটকে স্বাগত জানিয়ে শহরে আওয়ামী লীগের মিছিল

স্টাফ রিপোর্টার
বাজেটকে স্বাগত জানিয়ে শহরে মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে ‘উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রার বাজেট’-শীর্ষক ব্যানারে বের হওয়া মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। মিছিলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, দলীয় নেতা অ্যাড. শফিকুল আলম, আবুল কালাম, সিরাজুর রহমান সিরাজ, রেজাউল আলম নিক্কু, মোবারক হোসেন, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জুনেদ আহমদ, অ্যাড, জাফরান কুসুম, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, ইশতিয়াক শামীম, প্রদীপ পাল নিতাই, অমল চৌধুরী হাবুল, অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, জিয়াউল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,‘দেশের অর্থনৈতিক অবস্থা এখন বিগত যে কোন সময়ের চেয়ে ভাল, সরকার দেশের সিংহভাগ অর্থাৎ দরিদ্র, নি¤œমধ্যবিত্ত ও মধ্যবিত্তের নাগালে যাতে নিত্যপণ্যের মূল থাকে সেই অনুযায়ী বাজেট করা হয়েছে, এই বাজেট বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অনেক ধাপ এগিয়ে যাবে’। বক্তারা যুগোপযোগি বাজেট জাতির সামনে উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীসহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান।