ভ্যাট পরিশোধে উদ্বুদ্ধকরণ সভা

স্টাফ রিপোর্টার
ভ্যাট কমিশনার ড. একে এম নুরুজ্জামান বলেছেন,‘সরকার বাংলাদেশকে উন্নত মানের ডিজিটাল দেশ হিসেবে গড়তে চাইছে। অন্য দেশের চেয়ে বাংলাদেশ আগে অনেক পিছিয়ে ছিল কিন্তু এখন বাংলাদেশ আর পিছিয়ে নেই।’  তিনি আরো বলেন,‘সুনামগঞ্জের ব্যবসায়ীরা কর দিতে চায়, আমরা কর নিতে চাই। আমরা চাই আপনারা ব্যবসার মাধ্যমে সুন্দরভাবে জীবন যাপন করুন। আমরা ইতিমধ্যে করদাতার সুবিধার জন্য সিলেটে ক্যাবল নেটওর্য়াক লাগিয়েছি। খুব তাড়াতাড়ি সুনামগঞ্জেও এই ক্যাবল নেটওর্য়াক লাগানো হবে। আর যারা কর দিতে চায় না তাদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মূল সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ করদাতা উদ্বুদ্বকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শনিবার বিকালে আবগারী ও ভ্যাট বিভাগের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিনালায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আবগারী ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট কাস্টমস এক্য্রাইজ ভ্যাট কমিশনারেট সহকারী রাজস্ব কমর্কতা বিপুল কুমার সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, চেম্বার অব কর্মাসের সভাপতি খায়রুল হুদা চপল,  সিলেট কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নেয়ামুল ইসলাম প্রমুখ।