স্টাফ রিপোর্টার
সিনিয়র আইনজীবী, লেখক এবিএম মঞ্জুর মুর্শেদ শামীম (জেসাস শামীম/শাহ মীম) আর নেই। শনিবার রাত ১ টা ৩৫ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি—– রাজিউন) তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬০) বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপে ভোগছিলেন।
রবিবার বাদ আছর শহরের দক্ষিণ আরপিননগর ঈদগাহ্ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাহিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, সিনিয়র আইনজীবী ফজলুল হক আছপিয়া, অ্যাড.হোসেন তওফিক চৌধুরী, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. মতিউর রহমান পীর, জেলা জামায়াতের আমির মাও. তোফায়েল আহমদ খান, হাফিজ মাও. ইমদাদুল্লাহ্ শায়খে কাতিয়া, অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, অ্যাডভোকেট মাসুক আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনুর আলী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।
নামাজে জানাজার পূর্বে মরহুম অ্যাডভোকেট এবিএম মঞ্জুর মুর্শেদ শামীমের বড় ভাই অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া চান। জীবদ্দশায় কারো সাথে লেনদেন বিষয়ে দেনা বা পাওনা থাকলে তা পরিশোধ করার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য অ্যাড. এবিএম মঞ্জুর মুর্শেদ শামীম ছাত্র জীবন থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে ওতপ্রতোভাবে জড়িত ছিলেন। জেসাস শামীম নামে তিনি কবিতা লিখে খ্যাতি অর্জন করেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি শাহ মীম নামে লোক-সংস্কৃতি ও আধ্যাত্মিক বিশ্লেষণমূলক বিভিন্ন প্রবন্ধ লিখেছেন। তাঁর অনেক লেখা দৈনিক সুনামগঞ্জের খবরে নিয়মিত প্রকাশিত হয়েছে। মেধাবী এই কবি ও লেখকের মৃত্যুতে দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার গভীর শোক প্রকাশ করছে।
ফুলকোর্ট রেভারেন্স
জেলা আইনজীবী সমিতি তাঁর মৃত্যুতে রবিবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত জেলা জজ) প্রণয় কুমার দাশ’র এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা জজ প্রণয় কুমার দাশ ও পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী ও সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শামস উদ্দীন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. সৈয়দ ফওয়াদুল জওয়াদ।
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সমিতির সদস্য অ্যাড. আলহ্াজ্ব হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড.স্বপন কুমার দেব, অ্যাড. আলহাজ্ব সৈয়দ শায়েখ আহমদ, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. রবিউল লেইস রোকেস, অ্যাড.মো. মিজানুর রহমান।
সভায় সুনামগঞ্জ জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল সম্মানিত বিচারকবৃন্দ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাত পরিচালণা করেন সমিতির সিনিয়র সহ-ষবাপতি অ্যাড.শামস উদ্দীন।


