সুনামগঞ্জেও সাঁড়াশি অভিযান চলবে

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানের অংশ হিসাবে সুনামগঞ্জেও পুলিশী অভিযান শুরু হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা এবং জঙ্গি কানেকশন থাকতে পারে এমন কোন সন্দেহজনক ব্যক্তি বা বিশেষ কোন গ্রুপের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। নজরদারীও বাড়িয়েছে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন,‘আমরা চেষ্টা করছি সুনামগঞ্জে কোথাও নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) ও আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) কোন সদস্য বা কারো সঙ্গে যোগাযোগ থাকলে খুঁজে বের করা। আমাদের গোয়েন্দারা সক্রিয় রয়েছেন। একই সঙ্গে সাঁড়াশি অভিযানও শুরু হয়েছে। মঙ্গলবার রাতে সাজাপ্রাপ্ত এক আসামীসহ ২৭ জনকে পুলিশ আটক করেছে। এদের অনেকের নামেই গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে’।