জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনকে বৃহস্পতিবার দুপুরে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে শহরের রমিজ বিপণীস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সদস্য নূরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা দিপঙ্কর কান্তি দে’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী ও ফতেপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন।
এছাড়াও সভায়
বক্তব্য রাখেন, ইউপি সদস্য নেছার আহমদ শাহ, মনসুর আহমদ, মহিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অনন্ত নারায়ণ জনি, জনশক্তি বিষয়ক সম্পাদক জুয়েল তালুকদার, সদর উপজেলা যুবলীগ নেতা সুমন সরকার, এসান আহমেদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগ নেতা জ্যোতির্ময় বণিক, জগৎজ্যোতি রায়, লিকন আহমেদ, অমিয় মিত্র, তানভির আহমেদ। (প্রেস বিজ্ঞপ্তি)


