স্টাফ রিপোর্টার
জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে বিপ্লবী লাল মোহন রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল। শনিবার বেলা ১১টায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় জেলা কমিউনিস্ট পার্টির জেলা নেতৃবৃন্দ, সকল প্রগতিশীল রাজনৈতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের স্মরণ সভায় অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা সদ্য প্রয়াত লাল মোহন রায়(১০৪) গত ৩ জুন শুক্রবার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের ইটাউরি নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। শৈশব থেকেই তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তিনি। নানকার বিদ্রোহ, টংক আন্দোলন, হুল উলগুলান, তেভাগা আন্দোলন থেকে শুরু করে কৃষকদের সম্মিলীত সব আন্দোলনে তিনি বাংলার কৃষককে উদ্বুদ্ধ করেছেন।


