ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে আব্দুল্লাহ শাফি নামের দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সদর ইউনিয়নের রাজনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওইদিন সকাল ১০টার দিকে আব্দুল্লাহ শফি নিজ বাড়ির সামনের উঠোনে আরো কয়েকজন শিশুর সাথে খেলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে সে বাড়ির পেছনে ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে ঘন্টা খানেক পর ওই ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলেন ঘোষণা করেন।


