নিরাপত্তা ইস্যু- ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিবে পুলিশ

বিশেষ প্রতিনিধি
সারা দেশব্যাপি পরিকল্পিতভাবে একের পর পর গুপ্ত হত্যা চলছে। এমনকি ঘোষণা দিয়ে সারাদেশে একসাথে আইনশৃংখলা বাহিনীর সাঁড়াশি অভিযানের সময়ও গুপ্ত হত্যা থেমে নেই। এসব ঘটনা রোধে বা নিরাপত্তার বিষয়ে সুনামগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির লোকজনকে আইনশৃংখলা বাহিনী বিশেষ নির্দেশনা দিবেন বলে জানা গেছে।
এনিয়ে শনিবার দুপুরে পুলিশ সুপার হারুন অর রশিদ জেলার সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্যদের সাথে এক জরুরী বৈঠক করেছেন।
পুলিশ সুপার
 হারুন অর রশিদ বলেন,‘জেলার সকল থানার অফিসার ইনচার্যদের নিয়ে বৈঠক করা হয়েছে। সবাইকে নির্দেশ দেয়া হয়েছে জেলার সকল মন্দির, মসজিদ, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় উপসনালয়, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, জাজক, ধর্মীয় নেতাদের সাথে কথা বলে নিরাপত্তা জোরদারের জন্য।’