স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন প্রান্তে গুপ্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে শহরে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা হিন্দু বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা জন্মাষ্ঠমী উদ্যাপন পরিষদ ও জেলা সৎসংঘ বিহার পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক’শ মানুষ অংশ নেন।
হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র দাসের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- লেখক ও আইনজীবী স্বপন কুমার দেব, দেবব্রত দাস, অ্যাড. রতন রায়, পৌর কাউন্সিলর
চঞ্চল কুমার লৌহ, সাবেক মহিলা কাউন্সিলর কলি তালুকদার আরতী, অ্যাড. প্রণব কান্তি দাস, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, বিজয় তালুকদার বিজু, কাজল দে, অসিত কুমার দাস, চন্দন প্রসাদ রায় প্রমুখ। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভপতি নৃপেশ তালুকদার নানু, অ্যাড. মলয় বিকাশ চৌধুরী, অভিজিৎ চৌধুরী, শুভব্রত বসু, রঞ্জিত দাস, বিষ্ণুপদ গোস্বামী, শীলা বসু, সীমা খাসনবিস, বিমান রায়, সুভাস রায়, চিনু চৌধুরী, অ্যাড. অনুপ কুমার ধর, গোলাপ রঞ্জন দাস, মানব চৌধুরী, গোষ্ঠ আচার্য, রিন্টু মোহন চৌধুরী, ভূপতি দাস, পরিমল তালুকদার, বকুল তালুকদার, মিন্টু দে, উৎস কর, স্বপন দাস, হরিপদ রায়, দেবরাজ তালুকদার, প্রদীপ বণিক, সুজিত দেব, কার্তিক রায়, পিযুষ কান্তি দাস, সন্তোষ পুরকায়স্থ, রঞ্জিত তালুকদার, সন্তু রায়, তাপস দাশ, অনুকুল দাশ, বাদল দাস গুপ্ত, বিশ্ব আচার্য, অর্ঘ বণিক, নিতাই চন্দ, বাপ্পি রায়, বিশ্বজিৎ রায়, প্রদীপ ধর, অজিত কুমার দাশ, রতিশ গোস্বামী, সুধাংশু পাল, অলক দত্ত, শিশির তালুকদার, কৃষ্ণ চক্রবর্তী, নিখিল সরকার প্রমুখ।
বক্তারা বলেন, ঝিনাইদহ মন্দিরের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী, নাটোরের খ্রীষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ, পাবনার সৎসংঘ বিহারের সেবায়েত নিত্যরজ্ঞন পান্ডে ও চট্রগ্রামের পুলিশ সুপারের স্ত্রী মিতুকে জঙ্গীরা সুপরিকল্পিতভাবে নৃশংশভাবে হত্যা করেছে, এসব হত্যাকা- বন্ধে সরকারকে আরো বেশি উদ্যোগি হতে হবে, হত্যাকারীদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুান্যালের মাধ্যমে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে।
- মাদ্রাসায় সরকার বিরোধী প্রচারণা ও জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ
- নিরাপত্তা ইস্যু- ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিবে পুলিশ


