জগন্নাথপুরে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলায় আহত ৩

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে দ্ইু শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অপর জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় শনিবার জগন্নাথপুর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।  
জানা গেছে, বৃহস্পতিবার মজিদপুর গ্রামের আব্দুন নূর এর শিশু ছেলে ও একই গ্রামের আব্দুল হান্নানের শিশু ছেলের মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে আব্দুন নূরের ভাতিজা কবির মিয়ার নেতৃত্বে  ৫/৬জন আব্দুল হান্নানের ঘরে গিয়ে হামলা চালায়। এতে হান্নান মিয়া (৩৫), তার ভাই নূর ইসলাম (৪৫), মা রবিজান বিবি (৭০) আহত হন। তাদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তন্মধ্যে রবিজান বিবি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর দুজন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এঘটনায় নূর ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি এজাহার দাখিল করেছেন। এজাহারে হামলার পাশাপাশি নগদ টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, ঘটনাটি তদন্ত করছেন থানার একজন উপ পরির্দশক। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।