শ্রীকান্ত দাশের স্মরণসভা

স্টাফ রিপোর্টার
ভাটি বাংলার বাম রাজনীতি ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক উপদেষ্টা ও শাল্লা উদীচীর প্রতিষ্ঠিতা প্রয়াত কমরেড শ্রীকান্ত দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীকান্ত দাশের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা উদীচী সহ সভাপতি উৎপল খাসনবিশ’র সভাপতিত্বে ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা উদীচী সদস্য নির্মল ভট্টাচার্য, রমেন্দ্র কুমার দে মিন্টু, মানব চৌধুরী, চন্দন দাশ, জেলা মহিলা পরিষদ সভাপতি গৌরী ভট্টাচার্য, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, উদীচী বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মন, শাল্লা উপজেলার সাধারণ সম্পাদক চম্পা তালুকদার। স্মরণসভার শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।