স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে আজ বুধবার। জেলা স্টেডিয়ামে বুধবার দুপুর ২ টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে জামালগঞ্জ বনাম বিশ্বম্ভরপুর। টুর্নামেন্টটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।


