বিশ্বনাথে গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে বৃহস্পতিবার বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল ও আলোচনা সভা উপজেলা শহরের নতুনবাজারস্থ পানসি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ধর্ম সম্পাদক ডাক্তার আবুল বসর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার হোসেন আহমদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মিফতাহুল হোসেন সুইট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরউদ্দিন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ শাখার উপদেষ্টা ডাক্তার সারোয়ার হোসেইন চেরাগ। স্বাগত্ব বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ শাখার সভাপতি ডাক্তার পি কে দে পিংকু।  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, আওয়ামী লীগ নেতা ডাক্তার শাহনুর হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূরউদ্দিন, কবি নাজমুল ইসলাম মকবুল, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ পুরানবাজার বণিক সমিতির সভাপতি মনির হোসেন, নতুন বাজারের সভাপতি শামীম আহমদ, বৈরাগীবাজারের সভাপতি তেরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লোকমান আহমদ, নতুনবাজারের কোষাধ্যক্ষ নবীন সোহেল, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, ডাক্তার আকিজউদ্দিন, ডাক্তার সেলিম মোল্লা, ডাক্তার ছুনু মিয়া, ডাক্তার হারিছ মিয়া, নজরুল ইসলাম, ডাক্তার সুকুমার দাশ, মকদ্দছ আলী মাহবুব, ডাক্তার বিশ্ব দে, ডাক্তার গিয়াসউদ্দিন, অর্জুন দত্ত, ডাক্তার বানু বিশ্বাস, ডাক্তার পংকজ বিহারী দাশ, ডাক্তার ময়নুল ইসলাম ময়না, ডাক্তার পূর্ণ হাওলাদার, ডাক্তার হামিদ, ডাক্তার পরিমল, ডাক্তার আব্দুশ শহিদ, নতুন বাজারের কমিশনার জয়নাল, নাঈম আহমদ।