জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে -এমপি রতন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এ মাসে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরী করতে হবে। এ জন্য রমজান মাসের গুরুত্ব অপরিসীম। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে করতে হবে। রমজানের পবিত্রতা বজায়  রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, আলখাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, মুক্তিযোদ্ধা আমির উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, তাহিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, দলীয় নেতা রঞ্জু মুখার্জি, অনুপম রায় প্রমুখ।