স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতি আয়োজিত মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি খায়রুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত। এ সময় মঞ্চে সুনামগঞ্জ শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ
সহ-সভাপতি মো. আমিনুল হক, পরিচালক নূরুল ইসলাম বজলু, ব্যবসায়ী আবুল কালাম, জিয়াউল হক, খন্দকার মনজুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


