দক্ষিণ সুনামগঞ্জ অফিস
গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্বরণে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকাল ৩ টায় স্থানীয় শান্তিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. নুর হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম,আওয়ামী লীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুক মিয়া, মিজানুর আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, সহ সভাপতি মো. নুর হোসেন, শাকির আহমদ, দপ্তর সম্পাদক শহিদ মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুহেল, বিশ^জিৎ দাস, দিলন আহমদ,জাবেদ আহমদ প্রমুখ।
- দ. সুনামগঞ্জে উজানীগাঁও দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ষ্ট্রাষ্টের পুরস্কার বিতরণ
- ঈদের দিনে তাহিরপুরে সংঘর্ষে আহত ১০

