শিক্ষায় আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে -অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জগন্নাথপুর অফিস
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম বলেছেন, সিলেটের মানুষ খুব ভালো। কিন্তু দুঃখের বিষয় শিক্ষা ক্ষেত্রে সিলেট যেভাবে এগিয়ে যাওয়ার কথা সেভাবে এগিয়ে যায় নি।
তিনি বলেন, সিলেটের প্রবাসীরা সরকারের পাশাপাশি শিক্ষার উন্নয়নে স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে কাজ করছেন যা প্রশংসনীয়। সিলেটে অনেক জ্ঞানী গুণী বিশিষ্টজনের জন্মভূমি। এ নির্বাচনী এলাকায় রয়েছেন সরকারের পরিকল্পনা মন্ত্রী। তিনি একজন শিক্ষাবান্ধব মানুষ। কেন মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজ হবে না। এজন্য আপনাদেরকে উদ্যোগী হতে হবে। সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হচ্ছে। সেই সাথে শিক্ষায় আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে।
মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
রবিবার দুপুর সাড়ে ১২ টারয় মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক হরমুজ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক ইকবাল হোসেন আনা ও সত্যজিত তালুকদার’র যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেখক আবুল ফতেহ ফাতাহ সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, লিডিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কবি মোস্তাক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসি আব্দুস শহীদ, আনছার মিয়া, সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।