শিশুদের একা স্কুলে যেতে দিচ্ছেন না অভিভাবকরা

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে মাদ্রাসা পড়–য়া শিশু তোফাজ্জল হত্যাকা-ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাটছে না। এই নৃশংস শিশু হত্যাকান্ডের পর অভিভাবকরা শিশুদের একা স্কুলে বা মাদ্রাসায় যেতে দিচ্ছেন না। বিশেষ করে ছোট শিশু ও পিতা মাতার মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। এই নির্মম ঘটনার পর থেকে শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুল বা মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন, আবার ছুটির পর তাদের সঙ্গে করে নিয়ে বাসায় ফিরছেন। বিশেষ প্রয়োজন ছাড়া শিশুদের বাড়ির বাহির হতে দিচ্ছেন না শিশুদের। এমনকি মাঠে খেলাধুলাও করতে দিচ্ছেন না তারা।
বাঁশতলা গ্রামের ছাত্র অভিভাবক জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার পর থেকে শিশুদের নিয়ে আতংকে রয়েছেন। সকালে তার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসেন এবং দুপুরে গিয়ে
স্কুল থেকে আবার নিয়ে আসেন।
স্থানীয় ওয়ার্ড সদস্য হাসান মিয়া জানান, এ হত্যাকান্ডের পর বিশেষ করে শিশুদের মায়েরা খুব ভয়ে ও আতঙ্কে সময় পার করছেন। প্রয়োজন ছাড়া এখানকার শিশুদের অভিবাবকরা বাড়ির বাহিরে যেতে দিচ্ছেন না।
তাহিরপুর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আতঙ্কিত বা ভয়ের কোন কারণ নেই। সীমান্ত এলাকায় নিয়মিত পুলিশের টহল রয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শিশু তোফাজ্জল হোসেন হত্যাকান্ড ও দ্রুততম সময়ে অধিক তদন্দ্রের মাধ্যমে চার্জশিট গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে জড়িত খুনিরা কেউ রেহাই পাবে না।