৪ দিন ব্যাপী উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
‘সবুজ পৃথিবী সজীব স্কাউটিং এই স্লোগানকে সামনে রেখে ৪ দিনব্যাপী উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা স্কাউটস’র ব্যবস্থাপনায় মোল্লাপাড়া ইউনিয়নের চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে ৪ দিনব্যাপী স্কাউটস সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
পরে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্কাউটস’র সহ সভাপতি ধূর্জটি কুমার বসু, চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিষুস কান্তি দাস, সদর উপজেলা স্কাউটস কমিশনার মো. গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার মো. ফেরদৌস, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন স্কাউট লিডার সুহেল আলম ও কোষাধ্যক্ষ মো. আবুল কাশেম আজাদ।
৪দিন ব্যাপী স্কাউট সমাবেশে ৯টি উচ্চ বিদ্যালয় ও কর্ণিকা মুক্ত স্কাউটস গ্রুপ অংশগ্রহণ করেছে।