সরকারী কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত
জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদ, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানরা উপস্থিত ছিলেন।
বিকাল ৪ টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।