স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের মুহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম. ডি. রফিক (৮৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর সোয়া একটায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় মুহাম্মদপুর ঈদগাহে জানাজা শেষে এলাকার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।


