দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় ডুবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালীয়া ইউনিয়ন খরালী গ্রামে। নিহত গৃহবধূর নাম হোসনে আরা বেগম(৩৬) স্বামী জামিল মিয়া খরালী।
জানা যায়, গত কয়েক দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত মঙ্গলবার সন্ধ্যার পর হোসনে আরার বাবর বাড়ি থেকে তাদের ঝগড়া মিমাংশা করে জামিল মিয়াার বাড়ি নিয়ে আসেন। পরের দিন মেয়ের বাবার বাড়ি থেকে তাদের সম্পর্কে জানতে গেলে হোসনে আরাকে পাওয়া যাচ্ছে না বলে জানায় হোসনে আরার বাবার বাড়ি লোকজনদের। পরে হোসনে আরার বাবার বাড়ির লোক জন তাদের মেয়েকে বের করে দেয়ার জন্য তাকে ধরে নিয়ে যান।বোধবার রাতে প্রশাব করার কথা বলে পালিয়ে যায় ঘাতক স্বামী জামিল মিয়া। বৃৃৃৃহস্পতিবার বিকেলে অনেক খোঁজাা খোজি করার পর হোসনে আরার লাাশ জামিলের বাড়ির পাশের ডুবায় কচুড়িপানার ভেতরে লাশ েেভসে ওটেতে দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনার স্থল ডুবা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাটানো হয়েছে। তবেঘাতকস্বামী পলাতক রয়েছে।
দোয়ারাবাজার থারা অফিসার ইনসার্জ আবুল হাসেম জানান, আমরা খবর পেয়ে জামিলের বাড়ির পাশের ডুবার কচুরিপানার ভের থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাটিয়েছি। তবে নিহতের স্বামী পলাতক রয়েছে। এখনও মামলা হয়নি আর পলাতক জামিলকে গ্রেফতারের চেষ্টা চলছে।


