শোক সংবাদ মুক্তিযোদ্ধা শরাফত আলী

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চৌকিরঘাট গ্রামের মৃত কৌত আলীর পুত্র মুক্তিযোদ্ধা শরাফত আলী (৯০) আর নেই। (ইন্না…. রাজিউন)। বুধবার দুপুর ১২ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছে তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
 বুধবার বিকাল ৫ ঘটিকায় রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন শেষে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক  
 কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। তাকে রাষ্ট্রিয় সম্মান প্রদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন ও এএস আই শাজাহান। আর উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফর আলী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মখবুল আলী প্রমুখ।