স্টাফ রিপোর্টার
কমব্যাটিং চাইল্ড লেবার প্রজেক্ট সদর এডিপি ওয়ার্ল্ড ভিশন শিশু শ্রম নিরসনের জন্য সানক্রেড ওয়েলফেয়ার
ফাউন্ডেশনের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার হাজিপাড়ায় অনুষ্ঠিত সভায় পৌর এলাকার আওতাধীন বিভিন্ন এনজিও এবং সিবিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিশু শ্রম নিরসন কার্যক্রম এনজিও এবং সিবিও মাধ্যমে চলমান রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ব্যাপারে উপস্থিত এনজিও এবং সিবিওগুলো তাদের দায়িত্ব পালন সম্পর্কে আশা ব্যক্ত করেন। সভায় ৩০ জন এনজিও এবং সিবিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর এডিপি’র প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবতী ও এলিও বিশ্বাস প্রমুখ।


