জগন্নাথপুরে প্রবাসী নেতাকে সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার সামজিক সংগঠনক হিল গ্রুপের উদ্যোগে যুক্তরাজ্যস্থ মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্টের সহ সভাপতি সুনামগঞ্জ ওয়েলফেরার ট্রাষ্টের যুক্তরাজ্য শাখার সদস্য প্রবাসী কমিউনিটি নেতা শিশু মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে
বুধবার বিকেল ৩টায় পৌর এলাকার কেশবপুর বাজারে সংগঠনের সভাপতি ফুজায়েল আহমদ সাজুর সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক জাবির আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীবিবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাওলানা হাসমত উল্লাহ খান, সংবর্ধিত অতিথি শিশু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফয়ছল কবির, নেওয়াজ আহমদ ভূইয়া, মাও. মতিউর রহমান, ছাত্রনেতা আবু হাসনাত আমির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক জিলানী রায়হান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাসেম আহমদ প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।