দক্ষিণ সুনামগঞ্জ অফিস
বঙ্গবন্ধু আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তর সিলেট বিভাগীয় যুগ্ম সচিব নিয়ামুল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার বশির আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, জেলা পলী বিদ্যুৎ সমিতির সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া প্রমুখ।


