জঙ্গিবাদ প্রতিরোধে ছাতকে প্রসাশনের সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা প্রসাশনের উদ্যোগে জঙ্গিবাদ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, উপজেলা স্বাস্থ্য ও প.প, কর্মকর্তা ডা. গোলাম মাওলা, ছাতক বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকৌশলী সমরেন্দ্র দাস তালুকদার, ওসি আশেক সুজা মামুন, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুস শহিদ হোসেন, জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার, প্রকৌশলী জামিউল আক্তার, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, ছাতক বহুমূখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আবুল হাসনাত, মুরাদ হোসেন, সাইফুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা আবরু মিয়া তালুকদার, সৈয়দ আহমদ,  মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সুর্যের হাসি ক্লিনিক’র ম্যানেজার স্বপ্না বেগম, এনজিও প্রতিনিধি প্রতিমা রানী (কেয়ার বাংলাদেশ), মিজানুর রহমান (শরীক) প্রমুখ।