তাহিরপুরে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে অতিদরিদ্্র দিনমজুর কর্মহীন বেকার জনগণের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বরাদ্দের চাল, ডাল ও আলু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার সদর ইউনিয়ন ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের অতিদরিদ্্র দিনমজুর কর্মহীন বেকার জনগণের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল,২কেজি আলু,১ কেজি মসুর ডাল ও ১টি লাইফবয় সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মনধন দাস,ইউপি সদস্য বিলাল আমিন,হুমায়ুন কবীর,উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,মনিরাজ শাহ,আসমাউল ইসলাম প্রমূখ। সুবিধাভোগীদের গোল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে দুরত্ব বজায় রেখে মালামাল বিতরণ করা হয়।