জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনসম্মুখে কটুক্তি করায় তাৎক্ষণিক প্রতিবাদ ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁ। অভিযোগের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগপত্রটি জামালগঞ্জ থানায় প্রেরণ
করেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধার লিখিত অভিযোগ থেকে জানা যায়, ফেনারবাক ইউনিয়নের মকরম আলীর সন্তান আব্দুস সাত্তার প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এসময় সে শেখ হাসিনা সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করে। ।
তবে অভিযুক্ত আব্দুস সাত্তার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগপত্রটি থানার অফিসার ইনচার্জের কাছে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।’
- শাল্লায় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
- প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই কেবিনেটে রদবদল করলেন থেরেসা মে


