স্টাফ রিপোর্টার
টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি অবৈধভাবে মোড়ক পরিবর্তন করার সময় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেন। সেখানে নোমান হোসেন ও তার কর্মচারীদেরকে টিসিবির ন্যায্যমূল্যের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মোড়ক অসৎ উদ্দেশ্যে পরিবর্তন করার সময় হাতেনাতে ধরা হয়। আটককৃতদের জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে । আটককৃতরা হলো দোকান মালিক আমান হোসেন (৩০),চার কর্মচারী হলো লিংকন রায়(৩০), সিরাজ মিয়া(৩০) আব্দুল কালাম(৩৫) ও আবু কালাম (৪২)
এসময় তার নিকট পুষ্টি ব্র্যান্ডের সয়াবিন তেল ৪৯ কার্টুন (১ কার্টুনে ৪ বোতল) মোট ১৯৬ বোতল ( প্রতিটি ৫ লিটারের বোতল) এবং ৭৩ বস্তা চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি) পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে। উক্ত অভিযানে সংলগ্ন নবীগঞ্জ উপজেলার প্রান্তে নেতৃত্ব দিয়েছেন জনাব বিশ্বজিত কুমার পাল, উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ ও আজিজুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নবীগঞ্জ থানা।


