হাজারীগাঁও গ্রামের যুবসমাজ ও হাজারীগাঁও গ্রামের প্রবাসে থাকা যুবকদের উদ্যোগে ১২০ টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রতিটি পরিবারকে দেয়া উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি
ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ৫০০ গ্রাম লবন।
আয়োজকরা জানান, আমাদের প্রত্যেকটি গ্রামে যদি যুবকরা এগিয়ে আসে তাহলে সাময়িক সময়ের জন্য মানুষের কিছুটা ক্ষুধা মিটানো সম্ভব।
উপহার সামগ্রী বিতরণে অবদান রানে মতিউর, জুয়েল আহমেদ, জুয়েল রানা, জাহাঙ্গীর , জাহির, রুবেল , জায়েদ মিয়া, সালেক, জাকির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি


