ধর্মপাশায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
করোনা উপসর্গ নিয়ে ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের বিদ্যা মিয়া নামের ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। কৃষক বিদ্যা মিয়া ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। গত সোমবার রাত ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে মঙ্গলবার সকাল ৬টার দিকে বিদ্যা মিয়ার মৃত্যু হয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যা মিয়া, ডাক্তার ও নার্সসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পঠিয়েছে। বিদ্যা মিয়াকে ওই দিন সকালেই গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার নিশ্চিত করেছেন।