ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নৌপথে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় রতন মিয়া (৩৫) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত দুইটার দিকে রতন মিয়াকে জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার সুমেশ্বরী নদীতে চলাচলকারি কয়লা, বালু ও পাথর বোঝাই বাল্কহেড নৌকায় চাঁদাবাজির অভিযোগে রতন মিয়ার বিরুদ্ধে ২০১৩ সালের ৬ নভেম্বর ও ২০১৪ সালের ১৭ এপ্রিল ধর্মপাশা থানায় পৃথক দুটি মামলা হয়। এ দুটি মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে আরো দুটি চুরির মামলা রয়েছে। এই চারটি মামলাতেই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকেই রতন মিয়া এতোদিন পলাতক ছিলেন।
ধর্মপাশা থানার এএসআই জগন্নাথ চন্দ্র রায় জানান, রবিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
- ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহেল সভাপতি
- সরকারি কর্মকর্তার বাসা থেকে রিলিফের চাল উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু


