শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং a2i কর্তৃক পরিচালিত শিক্ষক বাতায়নে সুনামগঞ্জ জেলায় ICT4E জেলা এম্বাসেডর হয়েছেন সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন।
শিক্ষক বাতায়নে সক্রিয়তা, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপ, করোনাকালে অনলাইন পাঠদান, ইংরেজি বিষয়ে ভিডিও কন্টেন্ট নির্মাণ ও তা বাতায়নে আপলোড সহ আইসিটিতে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তিনি এই মর্যাদা অর্জন করেন।
এই প্রসঙ্গে মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, একজন শিক্ষক হিসাবে সবসময়ই চেষ্টা করি সর্বোত্তম শিক্ষা দানের জন্য কার্যকর শিক্ষাদান পদ্ধতি, কৌশল ও প্রযুক্তি সদ্ব্যবহারের। করোনা মহামারিতে দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের থাকে বাধ্য হয়ে দূরে। যা দীর্ঘদিনের অভ্যাসের সাথে বেমানান। তাই নিজের ইউটিউব চ্যানেলে খুলে, বিদ্যালয়ের ফেসবুক পেইজকে (সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের) অনলাইন স্কুলে রূপান্তর করে, কখনো কখনো কেবল টিভিতে ভিডিও ক্লাস প্রদান করে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে যাচ্ছি। সংযুক্ত থাকার চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে। এ অবকাশে নিজের পেশাগত মানোন্নয়নে বেশ কিছু অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছি। যার ফল স্বরূপ আজকের এই স্বীকৃতি। যে কোন কাজের স্বীকৃতি সবসময়ই আনন্দের। এই স্বীকৃতি আমার দায়িত্বকে আরো বাড়িয়ে দিল। একজন শিক্ষক প্রশিক্ষক হিসাবেও উপভোগ করি শিক্ষকদের সাথে কাজ করা। এম্বাসাডর হিসাবে এই ক্ষেত্রে আরো একটু বাড়তি কাজ করার সুযোগ সৃষ্টি হলো। মানসম্মত শিক্ষার জন্য কাজ করতে চাই আজীবন। দোয়া ও সহযোগিতা চাই সকলের।
এসময় তিনি এক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার করেন জেলা শিক্ষা অফিসার সহ তার সকল সম্মানিত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীগণের প্রতি।


