স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সমাজকল্যাণ পরিষদ তহবিল হতে রবিবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কুলের ২৮ জন শিক্ষার্থীকে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা প্রতবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক, স্কুল কমিটির সদস্য সুবিমল চক্রবর্ত্তী চন্দন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা, শিক্ষক প্রীতি ভূষণ চক্রবর্ত্তী, মো. আল আমিন, অভিভাবক সদস্য সুম্মিত দে, স্কুলের প্রধান শিক্ষক (ভাঃ) সাফাত উল হক চৌধুরী।
এরপর প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।


