জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দকৃত ৮০বান্ডিল ঢেউটিন ও নগদ ২লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার রেজিস্ট্রি মাঠে ৪০ জন গৃহহীনের মাঝে এই ঢেউটিন ও নগর অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দ রাজু, অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, প্রকল্প কর্মকর্তা এরশাদ হোসেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক প্রমুখ।
- বানভাসিদের শুকনো খাবার দিলেন কাজী মমতাজ
- অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ২৮ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা


