অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরিদর্শনকালে আগত অতিথিবৃন্দগণকে ফুলের শুভেচ্ছা জানান অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সংঙ্গীত পরিবেশন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মিজানুল হক সরকার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি