Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
‘তৃতীয় বাংলায় মুক্তিযুদ্ধ’ গ্রন্থে সঠিক তথ্য উপস্থাপিত হয়েছে আব্দুল গাফফার চৌধুরী – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

‘তৃতীয় বাংলায় মুক্তিযুদ্ধ’ গ্রন্থে সঠিক তথ্য উপস্থাপিত হয়েছে আব্দুল গাফফার চৌধুরী

মতিয়ার চৌধুরী, লন্ডন
তৃতীয় বাংলায় মুক্তিযুদ্ধ গ্রন্থে সঠিক তথ্য উপস্থাপিত হয়েছে,  এই গ্রন্থে উঠে এসেছে প্রবাসে মুক্তিযুদ্ধে সর্বসন্থরের ব্রিটিশ বাঙালিদের অবদান সেই সাথে লেখক সাহসিকতার সাথে স্বাধীনতা বিরোধীদের চরিত্রও তুলে ধরেছেন।  আর তা সম্ভব হয়েছে যেহেতু লেখক ১৯৭১ সালে বৃটেনে  বাংলাদেশ ষ্টুডেন্ট এ্যাকশন কমিটির সদস্য হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। এ মন্তব্য বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর।
১০ ফেব্রুয়ারী বিকেলে ইষ্টলন্ডনের কবি নজরুল সেন্টারে ‘‘তৃতীয় বাংলায় মুক্তিযুদ্ধ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল গাফফার চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে বৃটেন প্রবাসীদের অবদান সম্পর্কে বিভিন্ন লেখকের বেশ কিছূ গ্রন্থ প্রকাশিত হলেও কোন কোন গ্রন্থে লেখকরা নিজেদের গুণকীর্ত্তন করেছের কেউ বা অনেক কিছু পাশ কেটে চলে গেছেন। মাহমুদ এ রউফ একজন প্রবাসী মুক্তিযোদ্ধা হয়েও এখানে নিজকে জাহির করার চেষ্টা করেননি এটিই তার মহত্ব এবং নিরপেক্ষতার পরিচয়। বিলেতে বসবাস করেও আমি যা চল্লিশ বছরে করতে পারিনি মাহমুদ এ রউফ তা করতে সক্ষম হয়েছেন।
বিলেত বাংলা টুয়েন্টিফোর ডট কমের উদ্যোগে আয়োজিত হামিদ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, লন্ডনবাংলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, উদীচী কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হাসান খান জিন্না।
বিশেষ অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ শরীফ বলেন বলেন মাহমুদ এ রউফ এবং আমি বৃটেনে একসাথে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি। এই গ্রন্থে তিনি অনেক খুটি নাটি বিষয় তুলে ধরেছেন যা অন্যান্য লেখকদের লেখায় উঠে আসেনি। আমাদের সাথে এখানকার সাদাদের অনেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন করেছেন।
তিনি বলেন এই গ্রন্থটি একটি রেফারেন্স গ্রন্থ হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, লেখক পরিচিতি তুলে ধরেন বিশ্ববাংলা নিউজ এর এডিটর শাহ মোস্তাফিজুর রহমান বেলাল।
গ্রন্থের উপর আলোচনায় অংশ নেন সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, জনমতের নির্বাহী সম্পাদক সায়েম চৌধুরী, ডেইলী ষ্টারের লন্ডন প্রতিনিধি মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ, গবেষক হারুনুর রশিদ, অ্যাড. মুজিবুল হক মনি, মুক্তিযোদ্ধা আব্দুল হাদি প্রমুখ।
অনুষ্ঠানে বৃটেনে জন্ম নেয়া মনসুর আলীর মক্তিযুদ্ধ বিষয়ক প্রমাণ্য চিত্র সংগ্রামের অংশ বিশেষ প্রদর্শন করা হয়।