অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন ড. মোহাম্মদ সাদিক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন ড. মোহাম্মদ সাদিক।
বরিবার বেলা ১১টায় ড. মোহাম্মদ সাদিক স্কুল ক্যাম্পাসে পৌঁছালে তাঁকে  ফুলের শুভেচ্ছা জানায় অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী, শিক্ষকরা।
এসময় তিনি স্কুলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং জেলার একমাত্র অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সার্বিক কল্যাণের স্বার্থে যাবতীয় সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্না, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের    
কনসালট্যান্ট (ফিজিওথেরাপী) ডা. মো. তানজিল হক, সমাজকর্মী সুবিমল চক্রবর্ত্তী চন্দন সহ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দের অভিবাবক ও শিক্ষকমন্ডলী।