স্টাফ রিপোর্টার
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধি স্কুলের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও অটিস্টিক স্কুলের সহকারি শিক্ষক শাফাতুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ওলিউর রহমান বকুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট আইনুর আক্তর পান্না, অতিরিক্ত জেলা প্রশাসক মো.কামরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, সচেতন নাগরিক কমিটি সনাকের সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গৌতম রায়, জেলা যুবউন্নয়নের উপ পরিচালক হারুন অর রশীদ, জেলা শিশু কর্মকর্তা বাদল বর্মন , কমিউনিটি নেতা সুবিমল বসু প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখনে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক মিজানুল হক সরকার। পরে অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতক অনুষ্ঠান পরিবেশিত হয়।


