অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ তহসিলদারের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার
অতিরিক্ত খাজনা আদায়ের জন্য দোয়ারাবাজার উপজেলার  মঙ্গলপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার     দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় ১৬ জন ব্যাক্তির স্বাক্ষরকৃত একটি লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়।
লিখিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর ভূমি অফিসের অর্šÍগত দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়ন। অকাল বন্যা ও অতিবৃষ্টির কারণে এই দুই ইউনিয়নের ফসল বিনষ্ট হয়েছে। তাই বিপাকে পড়ে নিজ নিজ মালিকানাধীন জমি বিক্রয় করতে নাম খারিজের জন্যে সংশ্লিষ্ট ভূমি অফিসে খাজনা দিতে গেলে তহসিলদার  সিদ্দিকুর রহমান নির্দ্দিষ্ট খাজনা না নিয়ে অতিরিক্ত খাজনা দাবি করেন। অতিরিক্ত খাজনার ব্যপারে প্রশ্ন করলে তহসিলদার ভূমির মালিকদের সাথে অশ্লীল আচরণ করেন। অতিরিক্ত টাকা দিতে না পারায় নাম খারিজ না হওয়ায় প্রয়োজন থাকা সত্ত্বেও জমি ক্রয় বিক্রয় করতে পারছেন না তারা। অভিযোগে আরো উল্লেখ করা হয়   জমির কাগজ পত্র সঠিক থাকা সত্ত্বেও ভূয়া রিপোর্ট দিয়ে দেন এই তহসিলদার। তাই নাম খারিজ করতে ভোগান্তির শিকার হন তারা। এমতাবস্থায় জমি বিক্রি না করতে পেরে অভাব অনটনে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন তারা। অভিযোগ পত্রে স্বাক্ষর করেন, নতুন কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মো. ফারুক ও শুকুর আলী, গোপীনগর গ্রামের বাসিন্দা ছমরু মিয়া, প্রতাবপুর গ্রামের বাসিন্দা আজিজুর রহমান. কামাল হোসেন ও লায়েক মিয়া, ডাউকেরকাড়া গ্রামের বাসিন্দা জমির আলী, কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা সুয়েব মিয়া, নিয়ামতপুর গ্রামের বাসিন্দা শফিক উদ্দিন, পানাইল গ্রামের বাসিন্দা ইয়ানুছ  উদ্দিন, চেংগাইয়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ, আফছরনগর গ্রামের বাসিন্দা আব্দুল হক, আলমগীর হোসেন, জমির আলী ও আছদ্দর আলী,  পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল গনি ।