অধিক ভাড়া আদায় করায় ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকার নির্দেশিত ভাড়ার অধিক ভাড়া আদায় করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার কার্যক্রম পরিচলনাকালে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৫টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় জানানো হয়, জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট চলমান থাকবে। এসময় সকলকে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিধি অনুসরণ, মাস্ক পরিধান এবং সরকার নির্দেশিত নির্দেশনা প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়।
জানা যায়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সরকার নির্দেশিত ভাড়ার অধিক ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক যাত্রী পরিবহন না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।