অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
পহেলা বৈশাখ ১৪২৮ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গত ১৪ এপ্রিল বুধবার সকালে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতায় ১২১ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। ঐ বিকালে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়–য়া সুনামগঞ্জ সদর নিলয় দাশ, জেলা শিক্ষা অফিসের সাইদ আল-হাসান, বিশ্বম্ভরপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় স্বপ্নিল কান্তি পাল, সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয় জুয়েল চক্রবর্তী, চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পল কলেজে বিশ^ম্ভরপুর উপজেলার রাজীব কান্তি পাল।