স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৮ জেলার অনুর্দ্ধ- ১৮ যুব ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দিনের প্রথমার্থে দুপুর পৌনে ১ টায় সিলেট জেলা দল ও মৌলভীবাজার জেলা দলের মধ্যে খেলা হয়েছে। খেলায় সিলেট জেল দল ১-০ গোলে জয়ী হয়। বিকাল পৌনে ৩ টার খেলায় হবিগঞ্জ জেলা বনাম চাঁদপুর জেলা দলের খেলায় ১-০ গোলে হবিগঞ্জ জেলা দল জয়ী হয়। আজকের প্রতিযোগিতায় দুপুরে নরসিংদী জেলা দল নামবে কুমিল্লা জেলা দলের সাথে। বিকালে সুনামগঞ্জ খেলবে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের সাথে।


