দ. সুনামগঞ্জে সংঘর্ষে ২০ জন আহত

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উজেলোর পশ্চিম বীরগাঁও ইউনিয়েনের ঠাকুরভোগ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গ্রামীণ ফান্ডের টাকা নিয়ে শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরভোগ        
 গ্রামের প্রবাসী শায়েস্থা খাঁ ও নূর মিয়ার মধ্যে শুক্রবার বিকেলে গামীণ পঞ্চায়েতের ফান্ডের টাকা নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে আফাজ (৫৫), জাহির আলী (২০), মামুন (২০), নজরুল (৩০), টিপু (৪০), আবুল হোসেন (৫৫), সুন্দর খাঁ (৪৫), জলদার  খাঁ (৫০) সহ ১০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঠাকুরভোগ গ্রামের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।