ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ধর্মপাশা উপজেলার বিভিন্ন বাজার ও মধ্যনগর থানার সদর বাজারে পৃথক পৃথক ভাবে গণসংযোগ করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. রঞ্জিত সরকার। শুক্রবার সকালে ধর্মপাশা ও দুপুরে মধ্যনগরে গণসংযোগ করেন তিনি।
এ সময় তাঁর সাথে ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহী, রোকন আল রুহান, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মণ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন দীপক, ছাত্রলীগ নেতা সুজন, হাবিব, মধ্যনগর থানা যুবলীগ নেতা জসিম তালুকদার, হুমায়ূন কবির, সোহাগ আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা রিপন সরকার, সুজিত, জিয়া, ছাত্রলীগ নেতা শেখর সরকার প্রমূখ।


