সেতুমন্ত্রী ও সওজকে দোয়ারাবাজার সমিতির ধন্যবাদ

সুনামগঞ্জ-ছাতক সড়কের জেলা সদর থেকে কাটাখালি পর্যন্ত খানাখন্দে পূর্ণ চলাচল অনুপযোগি সড়ক সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেয়ায় দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সড়ক ও জনপথ বিভাগকে ধন্যবাদ জানানো হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে গত জানুয়ারি মাসে সমিতির পক্ষ থেকে   মানববন্ধন কর্মসূচি পালন এবং সেতুমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা করা হয়।
জনদাবির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সড়কটি জরুরিভিত্তিতে সংস্কারের জন্য দুটি প্যাকেজে ৫১ লাখ ১০ হাজার টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সম্প্রতি সওজের পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জন্মভূমি নির্মাতা’কে সংস্কারের জন্য সড়কটি হস্তান্তর করেছে সড়ক ও জনপথ বিভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত সড়কটি সংস্কারের কাজ শুরু করবে বলে জানা গেছে। লিখিত এই ধন্যবাদ প্রস্তাবে স্বাক্ষর করেছেন সমিতির সভাপতি মো. আমিনুল হক ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুর রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)